PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
| 117
Link Copied!

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।বুধবার (৬ মে) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকদ্রব্যগুলো ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ও ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন।

এ বিষয়ে বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত থেকে মাদকদ্রব্য জব্দ করার জন্য যেখানে যেখানে নতুন বিওপি প্রয়োজন তা স্থাপন করা হবে। একইসাথে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনটার জায়গায় চারটা ব্যাটালিয়ন হলে আমাদের জব্দকৃত পণ্যের তালিকা বাড়বে এবং সীমান্ত আরও শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ  স্বেচ্ছাসেবীদের উদ্যোগে প্রাণ ফিরেছে ধুনট পাবলিক লাইব্রেরিতে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST