PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হলেন মুফতি ইদ্রিস হোসাইন

এ.কে.এম.মুজাহিদুল ইসলাম, ঢাকা:
এপ্রিল ৩০, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
| 37
Link Copied!

 

এ.কে.এম.মুজাহিদুল ইসলাম, ঢাকা:

দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র পুনর্গঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট তরুণ আলেম ও সমাজসেবক মুফতি মুহাম্মদ ইদ্রিস হোসাইন।

গত শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মুফতি মুহাম্মদ ইদ্রিস হোসাইন দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে আসছেন। তাঁর এই অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের ধর্মবিষয়ক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মুফতি ইদ্রিস হোসাইন বলেন,এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। যুবসমাজকে ধর্মীয় ও নৈতিকভাবে শক্তিশালী করে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

কমিটি ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষিত ও সচেতন তরুণ আলেমদের সক্রিয় অংশগ্রহণ সংগঠনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, এবারের পুনর্গঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় ও সহ-সাংগঠনিক পদেও নতুন নেতৃত্ব যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই নতুন নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ ?
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST