PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে মাদকবিরোধী অভিযানে ব্যবসায়ীসহ ৬ জন গ্রেপ্তার

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
| 8
Link Copied!

 

 

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৫ জন সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

‎রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

‎গ্রেপ্তারকৃতরা হলেন – পৌরসভার পশ্চিম ভরনশাহী এলাকার বাহাদুর আলীর ছেলে সোহেল (৪৩) ও উজ্জ্বল হোসেন (৩৫), সদর ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর আলীর ছেলে মনজু (৪৫), পাকুড়ীহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ী গুচ্ছগ্রামের মৃত কালচার আলীর ছেলে শ্রী মঙ্গল (২৯) এবং শেরপুর উপজেলার দহগ্রাম এলাকার হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।

 

‎এছাড়া পৌরসভার পশ্চিম ভরনশাহী ৪ নম্বর ওয়ার্ডে বাহাদুর আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

 

‎ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর জানান, সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

 

‎গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য আটক​
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST