PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Editor-3
এপ্রিল ২৮, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
| 12
Link Copied!

বিপ্লব কুমার দাস, ফরিদপুর :

ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ও র‌্যাব-১০ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রেস নোটের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‍্যাব ১০ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ১০ টার দিকে আলীয়াবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক আকাশ মোল্লা ধারালো কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম, রাহেলা বেগম ও কাবুল চৌধুরীকে নির্মমভাবে হত্যা করে।

খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হলে আসামিকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং কোতয়ালী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে। এরপর আলীয়াবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি আকাশ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার হারুন মোল্লার ছেলে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে,
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST