PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সদর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
| 4
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ফাপোড় ইউপি চেয়ারম্যান (প্যানেল) আবু রায়হান, নামুজা ইউপি চেয়ারম্যান (প্যানেল) রাসেল আলী, রাজাপুর ইউপি চেয়ারম্যান (প্যানেল) আবু বক্কর সিদ্দিক রেজা, শাখারিয়া ইউপি চেয়ারম্যান (প্যানেল) আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কমলনগরে চাঁদাবাজির মামলায় মিলন নামে এক ব্যক্তি গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST