PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আজ ঢাকায় জামায়াতের সমাবেশ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
| 2
Link Copied!

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।এর আগে গত বুধবার(২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষস্থানীয় নেতারাও এতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট রাজপথে নানা ইস্যুতে সক্রিয় রয়েছে। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আরও পড়ুনঃ  নির্বাচন পেছাতে ইসিকে লিগ্যাল নোটিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST