PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল

Editor-3
এপ্রিল ২৫, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

কলারোয়া প্রতিনিধি :

কলারোয়া প্রতিদিন পরিবারের উদ্যোগে বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশন (BBKA)-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ এবাদুল্লাহ আফজালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর সম্পাদক ও প্রকাশক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক ডাঃ খালিদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিউজ পোর্টালটির স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাবিদ হোসেন, পৌর প্রতিনিধি আলফাজ রহমান রাজু, বনি আমিন এবং ইউনিয়ন প্রতিনিধি রাশেদুল কবিরসহ অন্যান্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ এবাদুল্লাহ আফজাল সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মধু সংগ্রহের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদনির্ভর এই খাতকে আরও বিকশিত করতে হলে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সংবর্ধনা প্রদানের জন্য কলারোয়া প্রতিদিন পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জনকল্যাণমূলক বিষয়—বিশেষ করে মৌচাষ ও মধু সংগ্রহের মতো সম্ভাবনাময় খাত—নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত সকলেই তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  দৈনিক গণআওয়াজ পত্রিকার অনলাইন সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST