PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
এপ্রিল ২৪, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
| 22
Link Copied!

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে খাজুরার বিভিন্ন খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে খাজুরায় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন”

শুক্রবার বাদ আসর পর কোদালিয়া-তেজরোল এর মধ্যবর্তী স্থান “আফিল এর মাঠে” ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এই সময়ে উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সভাপতি সুলাইমান কবির রাব্বি ও কার্যনির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সদস্য মৃদুল হাসান, আলভী সিয়াম , আদনান সামি, ইমন, মুবিন, খাইরুল সহ অনেকই।

 

খাজুরা এলাকার যুবসমাজ-কে মাদক ও অনলাইন জুয়া থেকে দূর রাখা জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সভাপতি সুলাইমান কবির রাব্বি। তিনি আরো বলেন, আমাদের সংগঠন এর পক্ষ থেকে আমরা সর্বদা অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করি। আমরা ইতিমধ্যে খাজুরা এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ সহ সমাজের নানান কাজ করতে সক্ষম হয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূর রাখা জন্য এমন নানা কর্মসূচি হাতে নিয়েছি, যা আগামী দিন গুলোতে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST