PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ব্লাস্টে হাসান মাহমুদ!

দৈনিক গণআওয়াজ
জুলাই ৪, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
| 28
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘ভাইটালিটি ব্লাস্টে’ খেলেছিলেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এবার দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার গৌরব অর্জন করলেন তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদ। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট স্পিটফায়ার্স।

কয়েক মাস আগেই ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে (কাউন্টি চ্যাম্পিয়নশিপ) কেন্টের হয়েই দারুণ অভিষেক হয়েছিল হাসানের। সেই চমৎকার পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তাকে দলে টেনেছে কাউন্টি ক্লাবটি। এক বিবৃতিতে কেন্ট ক্রিকেট জানায়, গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য হাসান মাহমুদকে দলে নেওয়া হয়েছে।

নতুন এই সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাসান মাহমুদ। তিনি বলেন, ‘কেন্টে কাটানো সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে দলের জন্য অবদান রাখার সুযোগ যখন সামনে এলো, তখন এক মুহূর্তের জন্যও দ্বিধা করিনি। এই তিনটি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য কেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুনঃ  পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST