PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা- এটাই শিবিরের চরিত্র ও দুশ্চরিত্র অংশ-নাছির উদ্দীন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
| 14
Link Copied!

 

বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, শিবির এতটাই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে যে শহীদ ওয়াসিমের সহযোদ্ধা ছাত্রদল নেতা সাইয়েদ হোসাইন কে বানিয়ে দিয়েছে শিবির নেতা। এটা তাদের দেউলিয়াত্বের উৎকৃষ্ট উদাহরণ

ফ্যাসিবাদী সময়ে ছাত্রদলের উপর যত হামলা নির্যাতন সংগঠিত হয়েছে তার পেছনে শিবিরের ভূমিকা অবশ্যই ছিলো। এরা ছিলো মূলত ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড।*

গুপ্ত যে সংগঠনে যাবে সে সংগঠন ধ্বংস হয়ে যাবে। অতিথি ছাত্রলীগের মধ্যে গুপ্ত শিবিরের প্রবেশের কারনে তারা ধ্বংস হয়েছে।

সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থী প্রসঙ্গে বলেন মনিরা শারমিন, মাহমুদা মিতু গুপ্ত শিবির।তারা এনসিপির কেউ না।তারা গত দুই বছর ধরে সারা বাংলাদেশে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে ছাত্র সমাজকে বিভ্রান্ত ও অস্থিতিশীল করার চেষ্টায় ছিলেন। তাদের থেকে এনসিপিকে সর্তক থাকার অনুরোধ জানান।

বুধবার ২২ এপ্রিল বিকেলে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

 

উক্ত মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির,আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন মহসিন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST