
মোঃ শিহাব উদ্দিন ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করা এবং আইন মেনে চলার বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মুন্সি মার্কেটে অবস্থিত নগদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মেসার্স জাহানারা এন্টারপ্রাইজের আয়োজনে সভায় জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বন করতে হবে।বক্তারা আরও বলেন, নগদ উদ্যোক্তাদের গ্রাহকদের নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়ে আইন মেনে


