PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মুসলিম বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 54
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিএসটিআই লাইসেন্সের লোগো ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘মুসলিম বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অবস্থিত মুসলিম বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।‎অভিযানকালে বেকারিটির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে। পরিদর্শনে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করা হচ্ছে। পাশাপাশি খাদ্যপণ্য তৈরিতে ভাঙা ও নষ্ট ডিম ব্যবহার করা হচ্ছিল।‎এ ছাড়া বেকারিটির বিএসটিআই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিস্কুট ও কেক বাজারজাত করার বিষয়টিও অভিযানে ধরা পড়ে। একই সঙ্গে খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মুসলিম বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।‎অভিযান চলাকালে বেকারিতে থাকা ভাঙা ও নষ্ট ডিম জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে বেকারির সার্বিক পরিবেশ ও খাদ্য উৎপাদন ব্যবস্থার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের পর তার প্রমাণপত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে দাখিল করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।‎অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন র‍্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
‎
আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST