PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

আমি জাতীয় দলের যোগ্য নই’: রিজওয়ান

Editor-2
এপ্রিল ২০, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
| 6
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
২২ গজে সাম্প্রতিক সময়ে নিজের ফর্ম নিয়ে অত্যন্ত সাহসী ও সোজাসাপ্টা মন্তব্য করলেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নিজের পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফ দেখে তিনি অকপটে স্বীকার করেছেন যে, বর্তমান অবস্থায় পাকিস্তান জাতীয় দলে খেলার যোগ্যতা তাঁর নেই।

সম্প্রতি বিগ ব্যাশ লিগে নিজের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে রিজওয়ান বলেন, “আমি সেখানেও পরিষ্কার বলেছি—খেলার বর্তমান যে ধরন, তাতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আপনারাই একসময় বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না। আজও আমি সততার সঙ্গেই বলছি, হ্যারিস রউফও এর সাক্ষী। ডিনারের সময় আমি তাকে বলেছিলাম যে, আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার কোনো অধিকার নেই।”

সমালোচকদের তোপ কিংবা গণমাধ্যমের কঠিন প্রশ্নের মুখেও পিছু হঠতে রাজি নন এই ব্যাটার। রিজওয়ান স্পষ্ট ভাষায় জানান, “আমি প্রশ্ন বা মিডিয়াকে ভয় পাই না। নিজের কোনো ত্রুটি থাকলে সেটি স্বীকার করতে আমার দ্বিধা নেই। আপনারা যদি মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত, আমি তা-ই করব।”

এদিকে মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিজওয়ানের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল ‘রাওয়ালপিন্ডি পিন্ডিজ’ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। টানা হারের বৃত্তে বন্দি থাকা দলটি ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST