
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক গণআওয়াজ পত্রিকার সংবাদকর্মীদের অংশগ্রহণে whatsapp এ এক গুরুত্বপূর্ণ অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সহকারি সম্পাদক সঞ্জীব কুমার দে। তিনি সকল সংবাদকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “প্রতিটি প্রতিনিধিকে নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সংবাদ দ্রুত সময়ের মধ্যে অফিসে প্রেরণ করতে হবে। বিশেষ করে অপরাধসংক্রান্ত (ক্রাইম) প্রতিবেদনের ক্ষেত্রে যথাযথ তথ্যপ্রমাণ ও ডকুমেন্ট সংরক্ষণ করে রিপোর্ট পাঠানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও নির্দেশনা দেন, কোনো ধরনের কপিরাইট লঙ্ঘন করে সংবাদ প্রকাশ না করার জন্য এবং পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলকে পেশাগত নৈতিকতা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, পত্রিকার পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে।
অনলাইন সভায় সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণ আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস আর নিরব। পত্রিকার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ সহ সকল সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করে পত্রিকাটিকে নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সাংবাদিকের সাথে তাদের প্রশ্নের উত্তরসহ পত্রিকার সার্বিক উন্নয়নমূলক বক্তব্যের মাধ্যমে সাভার কার্যক্রম সমাপ্ত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, খুলনা প্রতিনিধি, শামীম হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এম.এ রাশেদসহ আরো অনেকে। এম,এ,রাশেদ বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে পত্রিকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সকল প্রতিনিধিকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।


