PriyoKhobor-PNG
সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মতলবে নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তায় পৌনে দু’শতাধিক পুলিশ!

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
| 126
Link Copied!

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি।

দেশে যেখানেই এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর অনুষ্ঠান সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। যেখানেই তাঁর অনুষ্ঠান, সেখানেই বিশৃংখলা। এমতপরিস্থিতি ও ফেসবুকে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির উত্তোরনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখার সেই অনুষ্ঠানের নিরাপত্তা দিতে পৌনে দু’শতাধিক পুলিশ মোতায়েননকরা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল। সভাটির নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনও গত কয়েকদিন মাঠে কাজ করেছেন এবং সভার কাছাকাছি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লা কে লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখন এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম।

এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব ইমাদুল ইসলাম জানান, গত কয়েকদিন ফেসবুকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ব্যাপক উস্তানি মূলক বক্তব্য ও হুমকি-ধাকির প্রেক্ষিতে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও মতলব উত্তর থানা পুলিশের সাথে দফায় দফায় সভা করেছেন। অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারীর নিরাপত্তা নিশ্চিত জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের স্থান দূরবর্তী অঞ্চল ফরাজীকান্দি থেকে সভাস্থলের নিকটে নিয়ে আসেন।

ছবি ক্যাপশন :

মতলবে নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তায় পৌনে দু’শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুরো বাংলাদেশকে সবুজায়ন করুন ::: মতলবে নাসির উদ্দিন পাটোয়ারী

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ আদায়ের পর মাদ্রাসা প্রাঙ্গণে ‘বিসমিল্লাহ’ বলে কয়েটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আজকে কী দিবস আপনারা জানেন? বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসে বাংলাদেশের সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা পুরো বাংলাদেশকে সবুজায়ন করে দিন। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা মসজিদের ইমাম ও মুসল্লিদের কাছে আহ্বান জানাচ্ছি, মসজিদের আশপাশের পরিবেশ সবুজ রাখুন। যেখানে আমরা ইবাদত করি, সেই স্থানকে যদি সবুজ ও পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে তা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

মসজিদভিত্তিক পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেক মসজিদের মিম্বার থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশকে সবুজভাবে গড়ে তোলার বার্তা পৌঁছে দিতে হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এনসিপির পক্ষ থেকেও আমরা বাংলাদেশকে সবুজায়নের মাধ্যমে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  যশোরে সাংবাদিকসহ দশজনের বিরুদ্ধে আদালতে মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST