PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত

দৈনিক গণআওয়াজ
মে ৩১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
| 143
Link Copied!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ ও ১২ কেজি ওজনের একটি বার্মিজ অজগর (Python bivittatus) উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির একটি লাকড়ি রাখার ঘরে সাপটির সন্ধান পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বাসিন্দা মো. আজমের পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যবহারের জন্য লাকড়ি আনতে গেলে হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী জড়ো হন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।

আমির হোসাইন শাওন জানান, খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসে লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।

তিনি আরও বলেন, অজগরটি সুস্থ অবস্থায় ছিল। উদ্ধার কার্যক্রম শেষে প্রয়োজনীয় পর্যবেক্ষণ করে সাপটিকে নিরাপদ পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে, যাতে এটি স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্য সংকট এবং প্রাকৃতিক আবাসস্থলে মানব হস্তক্ষেপ বৃদ্ধির কারণে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST