PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

Editor-2
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
| 22
Link Copied!

 

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে। তারপরও সাংবাদিকদের প্রতিরোধ জারি রাখতে হবে।

রাজনীতি বিশ্লেষণ

 

পিআইবি পরিচালিত সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) পিআইবির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

 

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের নিজের পেশার প্রতি সৎ এবং স্বার্থের বশবর্তী না হয়ে নিরপেক্ষ থাকতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিজস্ব স্বত্তা কাজে লাগিয়ে পরীক্ষামূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস উপস্থিতির ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক ক্লাসে উপস্থিত থাকার জন্য তানভীর খান, মো. শরীফুল ইসলাম ও হুমায়রা পারভীনকে পুরস্কৃত করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

 

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক মনিরা শরমিন বলেন, পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সে লক্ষ্যে সম্প্রতি প্লানেট ল্যাংলিট আন্তর্জাতিক কনফারেন্স ২০২৬-এ কাজ করার সুযোগ হয়েছে আমাদের। এভাবে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষেই আমাদের কার্যক্রম জারি থাকবে।

 

অনুষ্ঠানে পিআইবি ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের পরিচিতি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন কোর্সের সমন্বয়কারী প্রভাষক শুভ কর্মকার।

শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী অধ্যাপক পংকজ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীনুর ইসলাম ও সাইমুন নাহার জিদনি। ২০২৫-২৬ নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখলেন আমাদের দৈনিক গণআওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি নীল কমল সুশীল

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার প্রতিজ্ঞা এক যুবকের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST