PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী 

দৈনিক গণআওয়াজ
মে ৩১, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
| 52
Link Copied!

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

কুষ্টিয়া থেকে রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কলিশার ছেলে ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহীর লক্ষীপুর এলাকার বরেন্দ্র হাসপাতালে আসেন আব্দুল কুদ্দুস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তিনি হাসপাতালে অবস্থান করছিলেন। তবে একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

স্বজনরা জানান, হাসপাতাল ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ আব্দুল কুদ্দুসের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার। যোগাযোগ নম্বর- ০১৭৫৬-২৩৫০৭৬, ০১৭১৯-৬৬২১৫৭।

আরও পড়ুনঃ  বিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির জাঁকজমকপূর্ণ উদ্বোধন,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST