PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
| 8
Link Copied!

 

তানভীর সরদার,ঝিনাইদহঃ
সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসাসহ জোটের নেতৃবৃন্দ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফাতিমা ফারহানা, মহিলা বিষয়ক সম্পাদক মিনারা খাতুন, কালীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহিম, শিক্ষক নেতা আল মিরাজ, আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ২৮ জানুয়ারি অর্ন্তবর্তীকালীন সরকার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। শিক্ষকদের আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রুত এ ঘোষণা বাস্তবায়নের দাবী জানান তারা।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে মতিয়ার রহমান হত্যা মামলার ৪ পলাতক আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST