PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে মতিয়ার রহমান হত্যা মামলার ৪ পলাতক আসামি গ্রেপ্তার

Editor-2
এপ্রিল ১৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
| 4
Link Copied!

 

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর মতিয়ার রহমান (৬৯) হত্যা মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো ঘোষবাগ পূর্বপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন – মোঃ শাহিন (৪৮), মোঃ জাফর আলী (২৫), মোঃ মিল্লাত (২২) এবং মোছাঃ জাহেদা বেগম (৩৫)। তারা সবাই বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের বাসিন্দা।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদীর আত্মীয়ের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। পরদিন ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একই বিরোধের জেরে শরিফ সুঘাট গ্রামে মোঃ টুকু মাতবরের বাড়ির সামনে মতিয়ার রহমানের ওপর হামলা চালানো হয়।

‎অভিযোগ রয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

‎র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এই চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে সবুজের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ, নজর কাড়ছে পথচারীদের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST