PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার, স্ট্রোকে মৃত্যুর প্রাথমিক ধারণা

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৭, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
| 21
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ছোট সরলপুর পাকুরতলা মসজিদসংলগ্ন একটি কৃষিজমি থেকে আব্দুল হক শাদী (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

‎নিহত আব্দুল হক শাদী বগুড়ার গাবতলী উপজেলার নাংলু গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুস সাত্তার তারা মণ্ডলের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত রোববার (২৬ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

‎খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান মুরাদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎পুলিশ জানায়, মৃতদেহে প্রাথমিকভাবে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কুমিল্লার হোমনায় এনসিপির সমাবেশ ঘিরে বিএনপিতে উত্তেজনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST