PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদী বেলাবোতে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি।
এপ্রিল ১৪, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
| 3
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পোড়াদিয়া বাজারের মোশারফ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নজরুল ইসলামের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পোড়াদিয়া বাজার পাড়ার মো. আরমান হৃদয় (২৬), কাউয়ারটেকি এলাকার মো. রবিন (২৬) এবং মনোহরদী উপজেলার মাধুশাল এলাকার মো. জাহাঙ্গীর আলম (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST