PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই, মামলা দায়ের

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
এপ্রিল ১৩, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
| 0
Link Copied!

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে শরিফ উদ্দিন (৩০) নামের এক গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরিফ উদ্দিন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত।

‎ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও অভিযুক্তরা ক্ষোভ পুষে রাখে।

‎অভিযোগে বলা হয়, ঘটনার দিন শরিফ উদ্দিন ব্যবসায়িক কাজে বের হয়ে উক্ত এলাকায় পৌঁছালে সামিউল (২০) ও মো. ইলিয়াছ হোসেন (২৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার পথরোধ করে। এসময় তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার ওপর এলোপাতাড়ি আঘাত করা হয়, এতে তার ডান চোখের ওপরে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

‎একই সঙ্গে হামলাকারীরা তার পকেটে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

‎তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।‎ঘটনার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে জানা গেছে।এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সোমবার বিকেলে ধুনট থানায় সামিউল ও ইলিয়াছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

‎ধুনট থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রধান আসামি সামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুর পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, জলাবদ্ধতা রোধে উদ্যোগ                  
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST