PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে গরু চুরির ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
| 8
Link Copied!

বগুড়ার শেরপুরে গরু চুরির ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা-তে সাম্প্রতিক গরু চুরির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন-এর কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সোনা মিয়া, ফয়সাল, জাহাঙ্গীর, আলমগীর হোসেন, জিন্না, রচনা খাতুন, বিউটি আক্তার ও বিথি প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাসাবাড়িতে চুরির ঘটনা বেড়ে গেছে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
তারা দ্রুত চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে একই ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় কৃষক জাহাঙ্গীর হোসেনের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪টি গাভী চুরি হয়। পরদিন স্থানীয়দের সহায়তায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয় এবং পরে তাদের শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন 

বগুড়ার শেরপুরে গরু চুরির ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

আরও পড়ুনঃ  অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭ মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST