PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
| 5
Link Copied!

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শিপন মিয়া (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎নিহত নজরুল ইসলাম ওরফে নজু (৪৫), উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাহার আলীর ছেলে।

‎জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিপন মিয়া বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। দরজা খুলতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার বাবা নজরুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

‎পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শিপন মিয়া মাদকাসক্ত ছিল।‎এ ঘটনায় গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে মালিয়ানডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিপন মিয়াকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ষ্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST