PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করতে চান লোপেজ

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
| 16
Link Copied!

‎‎আকাশ দাশ সৈকত:
‎
‎গুঞ্জন উঠলে আপতত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়া অন্য কোন ক্লাব নিয়ে ভাবছেন না ফারমিন লোপেজ। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সম্ভব হলে কাতালান ক্লাবটির হয়ে ক্যারিয়ারের ইতি টানতে চান এই তরুণ তারকা।
‎‎সম্প্রতি সময়ে বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন লোপেজ। তবে এমন পারফরম্যান্সের মাঝে হঠাৎ গুঞ্জন বার্সাকে বিদায় জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লিখতে পারেন এই তরুণ তারকা। তবে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন লোপেজ নিজেই। নিজেদের শেষ ম্যাচে ৬ -১ ব্যবধানে দারুণ অবদান রেখে গণমাধ্যমকে নিজের ভবিষ্যতের কথা জানান তিনি।‎দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ধরনের খবরে আমি মনোযোগ দিই না। বার্সেলোনায় যত দিন সম্ভব থাকতে চাই। আশা করি, এই ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারব।’

‎‎ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঝমাঠ শক্তিশালী করতে ফারমিনকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি থাকা এই মিডফিল্ডারের ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই।
‎
‎

আরও পড়ুনঃ  ভাওয়াল টাইগার্সের লক্ষ টাকার ফুটবল: ফাইনালে কালিয়াকৈর ব্রাদার্স
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST