PriyoKhobor-PNG
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভাওয়াল টাইগার্সের লক্ষ টাকার ফুটবল: ফাইনালে কালিয়াকৈর ব্রাদার্স

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
| 34
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় গোবিন্দগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কালিয়াকৈর ব্রাদার্স একাদশ।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মুন্সলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী। প্রধান আলোচক ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল-মামুন।খেলা কমিটির আহ্বায়ক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. জাহাঙ্গীর সিকদার।
এ সময় সদর উপজেলা বিএনপির সদস্য হাজী ইসমাইল হোসেন, তোফাজ্জল হোসেন শেখ, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদ্দাম হোসেন, জেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব কাজল আহমেদ রিয়াজ, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক লাভলু ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্টটি সার্বিকভাবে পরিচালনা করছেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

আরও পড়ুনঃ  পিএসজি ছাড়ছেন বারকোলা! সম্ভাব্য গন্তব্য লিভারপুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST