PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
| 36
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরের স্টেশন রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ফয়সাল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পুরান বগুড়ার অবদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।‎নিহত ফয়সাল বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা।‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্টেশন রোডের অবদা গেট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সাল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎পরে নিহত ফয়সালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার কারণ এবং জড়িত ট্রাকটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  ধুনটে চিকিৎসক-নার্সের বিরুদ্ধে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগের সংবাদের বিরুদ্ধে, সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST