PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
| 41
Link Copied!
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া মহানগরের নিশিন্দারা উপশহরে বিয়াম মডেল স্কুল ও কলেজের নতুন ছয়তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা ও বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।‎এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়ার পরিচালক আলমগীর কবির, বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহা. মোস্তাফিজুর রহমান, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা।‎শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন এই একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ছয়তলাবিশিষ্ট ভবনটি নির্মিত হলে প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।‎সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
‎
‎শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এই একাডেমিক ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ  বগুড়ায় অসহায় রোগীদের খোঁজ নিলেন সাবেক এমপি লালু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST