PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সহস্রাধিক সনাতন নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
| 10
Link Copied!
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া মহানগরে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের আয়োজন করে বগুড়া মহানগর বিএনপি। উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।‎রোববার (১৮ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।‎বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সহসভাপতি মো. মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস এবং বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
‎‎অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বার্তা তুলে ধরা হয়।‎আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গাপূজার আনন্দে অংশীদার হতে নারীদের হাতে উপহার তুলে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
‎
আরও পড়ুনঃ  বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST