PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
মে ১৯, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
| 39
Link Copied!

শাহিনুর আক্তার ,নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বেলাবোতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

এবারের মেলার প্রতিপাদ্য, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজ সারজাত জায়েদ বলেন, সাধারণ মানুষের কাছে ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মেলার শেষ দিনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এ ছাড়া ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমি কর আদায়কারীকে পুরস্কৃত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। বর্তমানে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দ্রুত দেওয়া হচ্ছে।

তিনি দালালমুক্ত পরিবেশে সরাসরি সরকারি সেবা গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

 

 

আরও পড়ুনঃ  ধর্ষণ-খুনের প্রতিবাদে অভূতপূর্ব কর্মবিরতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST