PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশুগঞ্জ থানার ওসি বদলির এক মাসেও নেই নতুন ওসি সেবা নিয়ে প্রশ্ন

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
| 10
Link Copied!
মস্তু মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশের এক মাস পূর্ণ হলেও নতুন কর্মকর্তা পদায়ন করা হয়নি। বিদায়ী ওসি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরও কেটে গেছে ১৫ দিন। এদিকে থানার সেকেন্ড অফিসার দুই মাসের প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন, তারও বদলির আদেশ হয়েছে। এমন পরিস্থিতিতে থানায় অভিযোগ করেও দ্রুত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। থানার জনবল ও পুলিশি সেবা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর আশুগঞ্জ থানার তৎকালীন ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়। পরে ২ অক্টোবর তিনি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনিসুর রহমানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাড়পত্র নিয়ে চলেযান। ১৫ দিন পেরিয়ে গেলেও নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। বর্তমানে মো. আনিসুর রহমানকে ওসি হিসেবে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।আশুগঞ্জ উপজেলার সম্প্রতি মাদক সংক্রান্তে বেশ কয়েকটি বিষয়ে থানায় অভিযোগ করেও যথাযথ সাড়া পাচ্ছেনা বলে তাদের অভিযোগ, পুলিশ নানা অজুহাতে ব্যবস্থা নিতে কালক্ষেপণ করে। থানার সেকেন্ড অফিসার নুর আলম দুই মাসের প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন। তারও বদলির আদেশ হয়েছে বলে জানা গেছে। ফলে নতুন ওসি পদায়নের পাশাপাশি সেকেন্ড অফিসারের দায়িত্বেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।আশুগঞ্জ থানায় বর্তমানে নয়জন সাব-ইন্সপেক্টর (এসআই), ১১ জন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) ও ৩৩ জন কনস্টেবল কর্মরত রয়েছেন। আটটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বন্দর এলাকাকে কেন্দ্র করে থানাটিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে হয়। তবে আটটি ইউনিয়নে বিট ও সহকারী বিট কর্মকর্তা দায়িত্ব পালনের পর অতিরিক্ত পুলিশ কর্মকর্তা না থাকায় অন্যান্য দায়িত্ব পালনে জনবল সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।থানার গুরুত্ব বিবেচনায় এসআই, এএসআই ও কনস্টেবলের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বলেন, ইন্সপেক্টর তদন্ত মো. আনিসুর রহমানকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ওসি পদায়নে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন।এদিকে, বদলির আদেশের এক মাস এবং দায়িত্ব হস্তান্তরের ১৫ দিন পেরিয়ে গেলেও আশুগঞ্জ থানায় নিয়মিত ওসি পদায়ন না হওয়ায় দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ  বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ.... এমপি আবুল কালাম আজাদ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST