
নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ২০২৫ সালের জাতীয় পর্যায়ে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ।বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে গত ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতারের মূল্যায়ন ক্যাম্প গত ১৮ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়।ঐ মূল্যায়নে ৬৩৮ জন স্কাউটকে চূড়ান্তভাবে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে। তারা হলেন, ইফফাত জাহান ইভা ও মোছাঃ ফারজানা আফরোজ চৈতি।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারীদের অভিনন্দন জানানো হয়েছে।


