PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেট নিসচা মহানগর শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সমাবেশ সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
| 12
Link Copied!

কামাল খান:

নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচা মহানগর শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় নগরীর পায়রাস্থ মুহিবুর রহমান একাডেমীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।নিসচা মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও কার্যকরি সদস্য মুহিবুর রহমান একাডেমীর শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ কমিশনার (এডিসি) গৌতম রায়, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান, নিসচা সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মাইনুল জাকির, শাহজালাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ।প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম বলেন, ছাত্রছাত্রীদের ঘুরাফেরা বয়স নয়, এখন মনোযোগ সহকারে লেখাপড়া করার সময়।ছাত্রছাত্রীদের সন্ধ্যার পরে অযথা ঘুরাফেরা না করে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। বর্তমান সমাজের কিশোর গ্যাং একটি ভয়ংকর রূপধারণ করছে। কিশোর গ্যাংদের কারণে ঘটছে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তাই শিক্ষার্থীদের রক্ষা ও সমাজকে সুন্দর করতে প্রত্যেক অভিভাবককে কিশোরদের প্রতি খেয়াল রাখতে হবে। কিশোররা যাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে কাজে জড়িত না হয় সেদিকে নজর রাখতে হবে।তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। নিসচার এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং এরকম কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়াও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, নিসচা মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ প্রমুখ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST