PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় কুড়ুলগাছি’র চাকুলিয়ায়- হাঁস চুরির অপরাধে স্বামী- স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
| 61
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌,স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন চাকুলিয়ায় হাঁস- মুরগি চুরির অপরাধে ময়না রানী (৩৬) , রেখা খাতুন (৫৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারান্ড ও শ্রী সুজন কুমার দাস (৫০) কে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে চুয়াডাঙ্গা আদালত। রোববার (৫ জুলাই ) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরান ঢালী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ময়না রানী উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর এলাকার শ্রী সুজন কুমার দাসের স্ত্রী, রেখা খাতুন একই এলাকার মৃত নবীস উদ্দিনের স্ত্রী ও শ্রী সুজন কুমার দাস একই এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়িতে হাঁস মুরগি চুরি করার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে দর্শনা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার ছেলে পৌঁছায়। এরপর তাদেরকে এলাকাবাসী পুলিশের কাছে হস্তান্ত করে। রোববার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদেরকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( সংক্ষিপ্ত বিচারক আদালত ) হাজির করে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ড প্রাপ্তদের চুয়াডাঙ্গা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে অনুমোদনহীন মবিল কারখানায় র‌্যাবের অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST