PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় ৩ পিস ইয়াবাসহ সিজান গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
| 35
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার জহুরুলনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিজান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎সোমবার (১২ অক্টোবর) বগুড়া মহানগরের জহুরুলনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।‎ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিজানকে আটক করা হয়।‎গ্রেফতার সিজান বগুড়া মহানগরের জহুরুলনগর এলাকার বাসিন্দা।

তিনি মোঃ পলাশ সরকারের ছেলে।অভিযান শেষে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST