PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে বাথরুমে ছাত্রীকে পেয়ে মাথা নষ্ট হয়ে যায় শিক্ষকের, অতঃপর আটক

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
| 13
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের (৪০) বিরুদ্ধে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করে থানায় নিয়েছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকেও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।সোমবার (৩১ আগস্ট) উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি এনামুল হক ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক।ভুক্তভোগী ছাত্রী ও বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের বরাতে প্রধান শিক্ষক জানান, সোমবার দুপুরে স্কুল বিরতির সময় অভিযুক্ত শিক্ষক ওয়াশরুমের কাছে গিয়ে ওই ছাত্রীকে ডেকে নেন। পরে তাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। বিষয়টি বিদ্যালয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা দ্রুত ওয়াশরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে ভেতর থেকে শিক্ষক ও ছাত্রী বের হয়ে আসেন।প্রধান শিক্ষক বলেন, ‘সোমবার ওই সময় আমি উপজেলা অফিসে ছিলাম। খবর পেয়ে স্কুলে গিয়ে ওই ছাত্রীসহ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাই। ধর্ষণ করতে না পারলেও যৌন হয়রানি করেছে বলে জেনেছি। ততক্ষণে ওই শিক্ষক স্কুল থেকে চলে গিয়েছিলেন। পরে জানতে পারি, পুলিশ রাতে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে। আমি বিষয়টি লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’নাগেশ্বরী থানার ওসি এনামুল হক বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার কথা জানিয়েছে। আমরা তাকে নিরাপত্তা হেফাজতে রেখেছি। অভিযুক্ত শিক্ষককে রাতে তার বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় সরকার বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায়  স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST