PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
| 13
Link Copied!

আকাশ দাশ সৈকত:

দীর্ঘদিন পর আবারো টেস্ট সিরিজ খেলতে আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল । আজ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।সম্প্রতি সময়ে টেস্টে ক্রিকেটে ভালো অবস্থানে আছে বাংলাদেশ জাতীয় দল। সর্বশেষ সিরিজে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে । তাইতো এমন পারফরম্যান্সের পর এইবার টেস্ট চ্যাম্পিয়ন শীপের অংশ হিসেবে সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।ঢাকার মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পর চট্টগ্রামে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST