PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ ভাই-বোন গ্রেপ্তার ‎ভ্রাম্যমাণ আদালতে দুজনের এক বছরের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
| 48
Link Copied!
 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের অভিযোগে আপন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়া মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বৃন্দাবন মধ্যপাড়ার তালিকাভুক্ত মাদক কারবারি মো. রিমন হাসান (৩৪), পিতা মৃত আব্দুল রাজ্জাক এবং তার আপন বোন মোছা. রিমা খাতুন (৩৪)। রিমা খাতুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।‎ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।‎পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।‎
স্থানীয় সূত্র জানায়, বৃন্দাবন মধ্যপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
‎
আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে গলা কেটে হত্যা: দুই আসামী গ্রেপ্তার, উদ্ধার আলামত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST