PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলীতে গলা কেটে হত্যা: দুই আসামী গ্রেপ্তার, উদ্ধার আলামত

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
| 19
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাসুয়া, পোশাক ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে রাতে রিতা মজুমদার ও তাঁর স্বামী বিধান মজুমদার রাতের খাবার শেষে আলাদা কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে রিতার কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে তাঁর স্বামী লাঠি নিয়ে বাইরে বের হন। পরে স্ত্রীর কক্ষে গিয়ে দরজা খোলা অবস্থায় দেখতে পান, রিতা মজুমদার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।
‎ঘটনার পর বাংলাদেশ পুলিশ-এর বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-এর নির্দেশনায় গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত শুরু করে।
‎তদন্তের এক পর্যায়ে ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে মমিনহাটা এলাকা থেকে মো. শাওন মিয়া (২০)কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং মো. আনোয়ার হোসেন (৩৫)-এর নাম প্রকাশ করেন। পরে আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়।
‎পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত দুইজন স্থানীয়ভাবে ধান কাটার কাজ করতেন। প্রায় ১০ দিন আগে আনোয়ার হোসেন জানতে পারেন যে ভিক্টিমের বাড়িতে জমি বিক্রির টাকা রয়েছে। সেই টাকা লুটের পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ জানিয়েছে।
‎পুলিশ আরও জানায়, ঘটনার আগে আনোয়ার স্থানীয় বাজার থেকে দুটি হাসুয়া কিনে। ২০ মে রাতে রিতা মজুমদার ও তাঁর স্বামী বাইরে ধান ও খড় তোলার কাজে গেলে দুই আসামী বাড়িতে প্রবেশ করে গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকে। গভীর রাতে শাওন দরজায় ধাক্কা দিলে রিতা টর্চলাইট নিয়ে বাইরে বের হন। তখন আনোয়ারকে চিনতে পারায় আনোয়ার হাসুয়া দিয়ে তাঁর গলায় কোপ দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‎পরে আসামীরা পালিয়ে যায়। হত্যার পর ব্যবহৃত হাসুয়া দুটি একটি প্লাস্টিকের বস্তায় রেখে পরে বয়ারবাড়ী বিলের কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়। ২৫ মে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে সেখান থেকে হাসুয়া দুটি উদ্ধার করে।
‎উদ্ধারকৃত আলামত: হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি হাসুয়া আনোয়ার হোসেনের পরিহিত প্যান্ট ও গেঞ্জির অংশ আনোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম শাওন মিয়ার কালো গেঞ্জি ও কালো প্যান্ট
‎শাওনের ব্যবহৃত পুরনো আইটেল মোবাইল ফোন
‎গ্রেফতারকৃত আসামীরা হলেন গাবতলী উপজেলার মমিনহাট (পূর্বপাড়া) এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও শাওন মিয়া (২০)।
‎ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST