PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মাদকসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
| 45
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎বৃহস্পতিবার (১ অক্টোবর) বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাফিক রহমান (৩৮), পিতা মৃত দেলোয়ার হোসেন দুলু, সাং বারোপুর দক্ষিণপাড়া; মো. মুক্তার হোসেন (৪২), পিতা মৃত আব্দুল জব্বার আকন্দ, সাং চকসূত্রাপুর উত্তরপাড়া; মো. বেলাল প্রামাণিক (৬০), পিতা মৃত জাবেদ প্রামাণিক, সাং সোসানকান্দি, থানা শাজাহানপুর; এবং মো. রিফাত খান (২০), পিতা মো. শাহাদৎ হোসেন, সাং উলিপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ।‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন সাজা প্রদান করেন।

এর মধ্যে প্রথম আসামি মো. শাফিক রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. মুক্তার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।‎এ ছাড়া তৃতীয় আসামি মো. বেলাল প্রামাণিক ও চতুর্থ আসামি মো. রিফাত খানকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে মহানগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে বাথরুমে ছাত্রীকে পেয়ে মাথা নষ্ট হয়ে যায় শিক্ষকের, অতঃপর আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST