PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডিমলায় রূপচাঁদার নামে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
| 14
Link Copied!
মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী বাজারে রূপচাঁদা মাছের নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে। সরেজমিনে বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা দরে মাছটি বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম দামের কারণে মূলত নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষেরাই এই মাছ কিনছেন। শুধু চাপানী বাজারে নয় বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে মাছের দোকানেও রূপচাঁদা পরিচয়ে নিষিদ্ধ এ মাছ বিক্রি হতে দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, অনেক ক্রেতাই মাছটির প্রকৃত পরিচয় জানেন না। বিক্রেতারা রূপচাঁদা বলে পরিচয় দেওয়ায় তারা সেটি বিশ্বাস করেই মাছ কিনছেন। দেখতে কিছুটা রূপচাঁদা মাছের মতো হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে সহজে পার্থক্য করা সম্ভব হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী নিষিদ্ধ মাছটি বাজারজাত করছেন।পিরানহা দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার একটি বিদেশি প্রজাতির মাছ। মাছটি অত্যন্ত দ্রুত বংশবিস্তার করতে পারে এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য পরিচিত। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত নদী, খাল, বিল কিংবা জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীর জন্য হুমকি সৃষ্টি হতে পারে। এতে দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এসব কারণ বিবেচনায় বাংলাদেশ সরকার ২০০৮ সালে পিরানহা মাছের চাষ, উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশের বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।প্রচলিত আইন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের চাষ, পরিবহন, সংরক্ষণ, মজুত বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধের ধরন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, মাছ জব্দ ও ধ্বংসসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।পিরানহা মাছ বিক্রি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ বলেন,পিরানহা মাছ চাষ,পরিবহন ও বিক্রি সরকার নিষিদ্ধ করছেন।আমরা নিয়মিত বাজার মনিটরিং করে থাকি এরপরও যদি কেউ এই মাছ বিক্রি করেন তাহলে তিনি অপরাধ করছেন।এবং শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ বিষয়ে কথা হলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান ‘বলেন, বাজার মনিটরিংয়ের আওতায় শিগগিরই অভিযান (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে।
আরও পড়ুনঃ  বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST