PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুরিয়ার ভ্যানের আড়ালে ইয়াবা পাচার, বগুড়ায় চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
| 13
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনের আড়ালে ইয়াবার চালান পাচারের অভিযোগে বগুড়ার শাজাহানপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি ট্রাকের কেবিন থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।‎গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. রাছেল হাওলাদার (৩৬), হেলপার মো. রোকনুজ্জামান (৩৯) এবং মো. মকবুল হোসেন (২৫)। তাদের বাড়ি যথাক্রমে ঢাকা, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ভ্যানের আড়ালে বিশেষ কৌশলে মাদকের একটি চালান ঢাকার দিক থেকে উত্তরাঞ্চলে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।‎অভিযানকালে ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১ নম্বরের ট্রাকটির কেবিন ও সেখানে থাকা ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় একটি খাকি রঙের কাগজের খামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত ১০টি পলি প্যাকেট থেকে মোট ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।‎এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি, ট্রাকের চাবি, গাড়ির ডেলিভারি চালান, চালান অনুযায়ী পরিবহন করা কুরিয়ার পার্সেল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোর মধ্যে একটি Realme C11, একটি OPPO A15s এবং অপরটি অজ্ঞাত মডেলের বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।‎অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ডেলিভারি চালানে গাড়ির নম্বর, চালক ও হেলপারের নাম এবং মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য ছিল। পাশাপাশি চালান অনুযায়ী STEADFAST COURIER LIMITED-এর পার্সেলও পাওয়া যায়।‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।‎কর্তৃপক্ষ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ  কোটচাঁদপুরে গৃহবধূকে গর্ভবতী করে দেবর চম্পট
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST