PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ২৩

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম কাজ করছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুনঃ  রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST