PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মরহুম মাকসুদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের জমজমাট লড়াই

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
| 18
Link Copied!

শাহিনুর আক্তার:বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে অনুষ্ঠিত ‘মরহুম মাকসুদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট—সিজন-৫’-এর আজকের খেলায় মুখোমুখি হয়েছে ৬ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ড। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ ফুটবল ম্যাচে মাঠজুড়ে ছিল দর্শকদের সরব উপস্থিতি। দুই দলের খেলোয়াড়রা জয় ছিনিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
খেলায় সভাপতিত্ব করেন ছায়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইখতিয়ার হোসেন কমল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান। উদ্বোধন করেন বিন্নাবাইদ ইউনিয়ন যুবদলের আব্দুল করিম।
টুর্নামেন্টটির আয়োজক উপজেলা যুবদলের সদস্য সিনতাজ মোহাম্মদ সালমান। তিনি বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানান, মরহুম মাকসুদুর রহমানের স্মৃতিকে ধারণ করে ধারাবাহিকভাবে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  অতীতের সাফল্য ভুলে নতুন শুরুর লক্ষ্যে বাংলাদেশের!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST