PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বকাপের থিম সং প্রকাশ, নেই বাংলাদেশের ঐতিহ্যের কিছুই

প্রিয় খেলা ডেস্কঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
| 4
Link Copied!

বাংলাদেশে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে শেষ মুহূর্তে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি। ভেন্যু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে-কলমে থাকছে বাংলাদেশই।আজ আসন্ন নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। তবে বাংলাদেশ আয়োজক হলেও বিশ্বকাপের থিম সংয়ে বাংলাদেশের ঐতিহ্যের দেখা মেলেনি।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের নাম ‘হোয়াটএভার ইট টেইকস।’ গানটি লিখেছেন মিকি ম্যাকক্ল্যারি, পার্থ পারেখ ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ।

আরও পড়ুন—    বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি

১ মিনিট ৪০ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি, যেখানে মেয়েদের টি-টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে। অথচ ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘চার-ছক্কা হই হই…’ পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, সেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে-প্রান্তরের দৃশ্য ছিল।

আইসিসির অফিশিয়াল ফেসবুক-ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে। বাংলাদেশের মারুফা আকতার ও রিতু মনিদের খানিকটা অংশে দেখা গেলেও মিউজিকের একাধিক দৃশ্যে ছিল ভারত- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচের অংশ।

আগামী ৩ অক্টোবর শারজাতে স্কটল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  বগুড়া গোকুলে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন উত্তরপাড়া
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST