
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার পুলিশের একটি দল মঙ্গলবার সকালে ধেরুয়াহাটি গ্রামের মানিক শেখের মুদিখানা দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কামরুল ইসলামকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে রাখা কমলা রঙের ১১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।গ্রেপ্তার কামরুল ইসলাম ধেরুয়াহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে।এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির জিআর নম্বর-১৭৪।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো কথিত ইয়াবা হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার কামরুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


