PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
| 77
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
‎গত রোববার (২ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত আব্দুস সবুর সরকারের ছেলে ইউসুফ আলী (৩৮), কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বরঘাট এলাকার মৃত দুলাল প্রামানিকের ছেলে স্বপন (২৫) এবং একই ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামের আক্কেল আলীর ছেলে শাহীন আলম (৪৩)।
‎পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি, এসআই নজরুল ইসলাম ও এএসআই আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাঠপাড়া গ্রামের একটি বাঁশঝাড় এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির ভেতর থেকে ১৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎এছাড়া উপজেলার সরুগ্রাম এলাকার একটি লিচু বাগানের পাশের কাঁচা রাস্তা থেকে সাদা পলিথিনে মোড়ানো আরও ৯ পিস ইয়াবাসহ স্বপনকে গ্রেপ্তার করা হয়।
‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST