PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া গাবতলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি সাবেক এমপি লালু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
| 8
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী মন্ডলপাড়া এলাকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

‎দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম নান্নু।

‎গড়েরবাড়ী এলাকার সমাজসেবক জাহিদুল ইসলাম মন্ডলের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, দূর্গাহাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক শাহীন, দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম অশ্রু এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাবিস্তান নাহার খালেদা।

‎এ সময় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহিন আলম পান্নু, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মোস্তাক হাসান, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাবিবে মিল্লাত মিল্টন, শাজাহানপুর উপজেলা যুবদল নেতা মিল্টন হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

‎ফাইনালে মুখোমুখি হয় গোল্ডেন স্ট্রাইকার ও ভিক্টরি লিজেন্ডস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোল্ডেন স্ট্রাইকার এক গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎খেলা শেষে প্রধান অতিথি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।

‎আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে অনিশ্চিত ফুটবল বিশ্বকাপ সম্প্রচার!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST