PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কেন্দুয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর উদযাপিত করলেন- এমপি রফিকুল ইসলাম হিলালী

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
| 15
Link Copied!

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

 নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার শুভ উদ্বোধন করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া পৌর সদরের হরিসভা দুর্গামন্দির প্রাঙ্গণে কেন্দুয়া উপজেলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় আমরা সবাই মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করব। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন থেকে ন্যায়, সত্য, মানবতা ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা পাওয়া যায়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এসব মূল্যবোধ আমাদের ধারণ করতে হবে। কেন্দুয়ার মানুষ দীর্ঘদিন ধরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুছ রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, উপজেলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে হরিসভা দুর্গামন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দুয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

আরও পড়ুনঃ  সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST